News Bangla 24 BD | ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে করোনাকালে শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে না পারা এক কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মথুরাপুর গ্রামের কৃষক জাফর মন্ডলের জমির ধান কেটে দেন তারা। ধান কাটার শ্রমিক সংকট ও দাম বেশি থাকায় জাফর মন্ডল জমির ধান কাটতে পারছিলেন না এমন কথা শুনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধান কেটে দেয়ার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর থানা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, পৌর শাখার সভাপতি অমিও মজুমদার অপু, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল ইসলাম আক্কাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মালেক, প্রফেসর রেজাউল ইসলাম, রাসেল রানা, জিওন বিন আজম, আব্দুল হান্নান, অহিদুল ইসলাম প্রমুখ। নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষক জাফরের ১ বিঘা জমির ধান কেটে দেন। এতে সন্তুষ্ঠি প্রকাশ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ