খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামি ২৭ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সালাউদ্দিন আহমেদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বরকত উল্লাহ বুলু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের প্রাক্তন সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, কাইয়্যুম কমিশনার, লতিফ কমিশনার, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রবাড়ী এলাকার প্রাক্তন এমপি সালাদ্দিন আহমেদ, তার ছেলে তানভির আহমেদ রবিন, নবী উল্লাহ নবী।
জামিনে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, সেলিম ভূইয়া ও রফিকুল ইসলাম মাসুম।
কারাগারে রয়েছেন,শহিদুল্লাহ,পারভেজ,সোহাগ ও লিটন।
এ মামলায় গত বছর ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দন্ডবিধি (হত্যা) এবং বিস্ফোরক আইনে দুটি এবং গত ১৯ মার্চ বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই বশির আহমেদ।
অভিযোগপত্রে ৩৮ আসামির মধ্যে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয় । অভিযোগপত্রে খালেদা জিয়াকে হুকুমের আসামী হিসেবে এক নম্বরে রাখা হয়েছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ 