News Bangla 24 BD | সাঁওতাল পল্লীতে পুলিশের আগুন : তদন্তের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

সাঁওতাল পল্লীতে পুলিশের আগুন : তদন্তের নির্দেশ


গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে পুলিশের অগ্নিসংযোগের অভিযোগ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আগামী ১৫ দিনের মধ্যে আগুন দেয়ার ঘটনায় কারা জড়িত, পুলিশের কোনো সদস্য জড়িত কি না, তা তদন্ত করে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ( ১৪ ডিসেম্বর ) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্নয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি ওই ঘটনায় দায়ের হওয়া এজাহার দুটি সমান গুরুত্ব দিয়ে তদন্তের ব্যবস্থা করতে রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এই তদন্ত করবেন। তদন্তের তত্ত্বাবধানে থাকবেন পুলিশ সুপারের নিচে নন, এমন কোনো কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ