আগামী ৮জানুয়ারি আদালতে খাদিজার সাক্ষ্য
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলেছেন বিচারক। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার খাদিজা বেগমের হত্যাচেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি খাদিজার চিকিৎসার বিবরণ দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে খাদিজার যে শারীরিক অবস্থা, এতে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন। এরপরই আদালত আগামী ৮ জানুয়ারি খাদিজা বেগমকে আদালতে হাজির হতে বলেন।
আদালত সূত্র জানায়, এ মামলায় গত ১১ ডিসেম্বর ১৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই ১৫ জনের মধ্যে খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগমও ছিলেন। এর আগে, ৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের ১৭ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে তাকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে খাদিজার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে ধরে করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পরদিন হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। পরে আদালতে হত্যাচেষ্টার দায় স্বীকার করে বদরুল জবানবন্দি দিয়েছেন। ঘটনার ৫৫ দিনের মাথায় পুলিশ বদরুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে বিচার-প্রক্রিয়া শুরু হয়।বর্তমানে খাদিজা সাভারের সিআরপিতে আছেন।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 