কক্সবাজারের টেকনাফের নাফ নদীর দুইটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ছয়টি নৌকা ও উখিয়ার সীমান্ত দিয়ে ছয়জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এসব নৌকা ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের সময় আটকে দিয়ে ফেরত পাঠানো হয়।
টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ‘নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে রোহিঙ্গা বোঝাই ছয়টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে তাদের ফেরত যেতে বাধ্য করা হয়। এসব নৌকার প্রত্যেকটিতে ১০/১৫ জন রোহিঙ্গা ছিল।’
কক্সবাজারে বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘উখিয়ার পালংখালী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও একজন শিশু।’

পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী 