জাবিতে ছাত্রলীগের উদ্যোগে পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ পথ শিশুদের মাঝে বই,খাতা, কলম ও রাবার বিতরণ করেন।সকলের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার জন্য জাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ আয়োজন ।
সামাজিক সেবামূলক কাজের ধারাবহিকতায় পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এস এম জাকির হোসাইন এর নির্দেশনা মোতাবেক জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে এ আয়োজন করে। প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী।
এ বিষয়ে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চল বলেন, ২০১৭ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে আজকে পথশিশুদের মাঝে বই-খাতা-কলম বিতরণ তারই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। 