শৈলকুপায় ব্যবসায়ী হত্যা মামলার রায়ে দু’জনের যাবজ্জীবন
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া গ্রামের রিক্সা-ভ্যান ব্যবসায়ী আব্দুল হক হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধা ৬ টার দিকে ঝিনাইদহে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সানা মোঃ মাহরুফ হোসাইন এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্ত আসামীরা হলো জেলার শৈলকুপার নলখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে মশিয়ার রহমান ও সারুটিয়া গ্রামের তোয়াজ্জেল হোসেনের ছেলে শামীম। মামলার বিবরন সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে মশিয়ার রহমান ও শামীম বাড়ি থেকে আনারুল হককে রিক্সা-ভ্যান কেনার কথা বলে ডেকে নিয়ে যায়। এর পর সে আর বাড়ি ফেরেনি। ২৫ সেপ্টেম্বর ২০১৩ সালে তার পিতা তোফাজ্জেল হোসেন মশিয়ার ও শামীমকে আসামী করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ প্রমান শেষে বিচারক রোববার এ রায় প্রান করেন।

পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা 