News Bangla 24 BD | খোলামেলা চরিত্রে অভিনয় করবেন না ডেইজি শাহ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

খোলামেলা চরিত্রে অভিনয় করবেন না ডেইজি শাহ


অভিনেত্রী ডেইজি শাহ। সালমান খানের সঙ্গে জয় হো সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান তিনি। কিন্তু তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হেট স্টোরি-থ্রিতে অভিনয় করে সমালোচনার মুখে পড়েন এ অভিনেত্রী। এতে বেশ খোলামেলাভাবে হাজির হন ডেইজি। তবে এ ধরনের চরিত্রে আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডেইজি শাহ বলেন, ‘সাদামাটা ইমেজ দূর করতে আমি ভেবে চিন্তেই সিনেমাটি করেছি। মানুষ মনে করে আমি শুধু সাধারণ চরিত্রগুলোর জন্যই উপযুক্ত। এই মনোভাব দূর করতে চেয়েছি এবং এজন্যই হেট স্টোরি-থ্রি করেছি। এর মানে এই নয় যে আমি পুনরায় এই ধরনের সিনেমায় অভিনয় করব।’

শোনা যাচ্ছে, সালমানের রেস-থ্রি সিনেমায় অভিনয় করবেন ডেইজি। সিনেমায় তিনটি নারী চরিত্র থাকছে। এর মধ্যে একটি চরিত্রে ডেইজিকে নিতে চাইছেন সালমান ও প্রযোজক রমেশ তাওরানি। সবকিছু ঠিক থাকলে এটি হবে সালমানের সঙ্গে এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

এছাড়া যুক্তরাজ্যে সালমানের দাবাং ট্যুরে অংশ নিচ্ছেন ডেইজি। এতে জয় হো, হেট স্টোরি-থ্রি সিনেমার গানে পারফর্ম করবেন তিনি। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গেও তাকে পারফর্ম করতে দেখা যাবে বলে জানা গেছে। এ ট্যুরে আরো থাকছেন-সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, মনীশ পাল, বাদশাহ, সুরাজ পাঞ্চোলি, প্রভু দেবা এবং কামাল খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ