News Bangla 24 BD | করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান


করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক বেশ কটি গান হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘যাইনা চলেন মাইনা চলেন’ শিরোনামের গান ও ভিডিওটি। আহম্মেদ হুমায়ূনের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুদ্দুস বয়াতি। এর ভিডিও নির্মাণ করেছে সিনেবাজ কোম্পানি। বিশ্বের অন্যতম এনজিও ব্র্যাক-এর প্রযোজনায় গান-ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ভিডিও শেয়ারিং সাইটে প্রকাশ পেয়েছে। শুধু ব্র্যাক-এর ফেসবুক পেইজ থেকে গানটি শেয়ার হয়েছে ৪৭ হাজারেরও বেশি। পড়েছে প্রায় ৬ হাজার কমেন্ট। গানটির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের বার্তা দিয়েছেন কুদ্দুস বয়াতি। গানটির সফলতায় উচ্ছ¡সিত সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। তিনি বলেন, ‘সারা বিশ্বেই এখন করোনাভাইরাস আতঙ্ক। এই আতঙ্ক রোধ ও ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসছে অনেক প্রতিষ্ঠান ও শিল্পী। এই গানটির মাধ্যমে আমিও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। খুব ভালো লাগছে গানটি প্রকাশের পর তুমুল সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার মানুষ এটি শেয়ার দিচ্ছে, প্রশংসা করছে। গানটি শুনে অল্প কিছু মানুষও যদি করোনাভাইরাস থেকে নিজেকে দূরে রাখতে পারে- সেটাই হবে আমাদের বড় সার্থকতা।’ কুদ্দুস বয়াতিকে নিয়ে গানটি তৈরি করা প্রসঙ্গে এই তরুণ সংগীত পরিচালক আরও বলেন, ‘তার সঙ্গে গান করার অভিজ্ঞতাটাও দারুণ। মানুষ হিসেবে তিনি অসাধারণ। আর শিল্পী হিসেবে তো তাকে মূল্যায়নের সুযোগই আমার নেই। ধন্যবাদ ব্র্যাক এবং সিনেবাজ কোম্পানিকে, আমাকে কাজটি করার সুযোগ দেওয়ার জন্য।’

এ বিভাগের অন্যান্য সংবাদ