News Bangla 24 BD | পূজায় আসছে বাপ্পা-শাওলীর আহারে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

পূজায় আসছে বাপ্পা-শাওলীর আহারে


জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। আসছে পূজায় নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। গানটিতে তার সাথে সহশিল্পী হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শাওলী মূখার্জী। গানের শিরোনাম ‘আহারে’।

‘কাগজের নৌকো জলেতে ভাসিয়ে, ঢেউয়ের কাব্য শিখাও, গোধূলি বিকালে ক্লান্ত আলোতে, কপোলে দৃশ্য সাজাও’ এমন কথার গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীতায়জন করেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী।

নির্মাণ হচ্ছে গানটির মিউজিক ভিডিও। সেখানে তিন জোড়া তরুণ তরুণীর উচ্ছলতা, উচ্ছাসতা প্রকাশ পাবে। এরা হলেন- শামীম হাসান সরকার, তামিম মৃধা, সৌভিক, স্বপ্নীল তাজরিয়ান, সুপ্রিয়া প্রতিভা ও পারশা ইভানা। গানটির ভিডিও নির্মাণ করেছে মোশনরক এন্টারটেইনমেন্ট। আর পরিচালনায় ছিলেন মাবরুর রশিদ বান্নাহ।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আহারে’ গানটি আমার এবং শাওলীর পছন্দের একটি গান। গানটির ভিডিওতেও আমাদের দেখা যাবে। খুব দারুণ একটা গান। আশা করছি, সুন্দর কথা আর সুরের গানটির অডিও এবং ভিডিও সবার ভালো লাগবে।’

আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আহারে’ গানটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ