অাসছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অালিয়া ভাটের নতুন সিনেমা ‘রাজি’। হরিন্দ্রর সিক্কার ‘কলিং সেহমত’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। করণ জোহর প্রযোজিত সিনেমাটি ২০১৮ সালের মে মাসে মুক্তি পাবে। সর্বশেষ ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র পর নতুন সিনেমাটিতে ভিন্ন চরিত্রে দেখা যাবে অালিয়াকে।
এ সিনেমার শুটিং শেষ হওয়ার কথা জানিয়ে ইন্সটাগ্রামে একটি পোষ্ট করেছেন অালিয়া। সেখানে তিনি লিখেছেন,
রাজি’র শুটিং সেটে আজ আমাদের শেষ রাত। এতোদিন একসঙ্গে কাজ করেছি আমরা। এখন সবাইকে ছেড়ে যেতে হবে, ভাবতেই কষ্ট লাগছে। শুটিংয়ের শেষ দিনটি তাই সবসময়ই বেদনাদায়ক হয়।
বিশেষ করে পরিচালক মেঘনা গুলজারকে অনেক মিস করবো। আশা করি সিনেমাটিতে অভিনয় করে আমার যেমন ভালো লেগেছে, তেমনি দর্শকদেরও ভালো লাগবে।
উল্লেখ্য, মেঘনা গুলজার পরিচালিত এ সিনেমায় আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন ভিকি কুশাল। এতে ভারতীয় গোয়েন্দাবাহিনীকে সাহায্য করা এক পাকিস্তানি অফিসারের চরিত্রে দেখা যাবে ভিকি কুশালকে। আর ভিকির স্ত্রী ও কাশ্মিরি নারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।


রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 