News Bangla 24 BD | ঝিনাইদহে জেএসসি ও সমমানের পরীক্ষায় অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ১৬ জন বহিস্কার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে জেএসসি ও সমমানের পরীক্ষায় অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ১৬ জন বহিস্কার


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
২০১৭ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এ পর্যন্ত মোট ৭ জন পরীক্ষার্থী ও দুই কেন্দ্রের কেন্দ্রসচিবসহ মোট ৯ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেনের নির্দেশনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের তদারকিতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। এরই অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এর নির্দেশে নকলের দায়ে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত ও ইংরেজি পরীক্ষায় দুইজন, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষায় দুইজন, বিজ্ঞান ও কারিগরি ইন্সটিটিউট কেন্দ্রে মোবাইল রাখার দায়ে একজন এবং উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোবাইল রাখার দায়ে একজনসহ মোট ছয়জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলা ও অসদুপায়ে সহায়তার জন্য উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের দুই কেন্দ্রসচিবসহ দাখিল মাদ্রাসা কেন্দ্রের আরও দুই পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী বৃহস্পতিবার বিজ্ঞান পরীক্ষায় কাঞ্চননগর মডেল স্কুল কেন্দ্রের একটি কক্ষে দায়িত্বে অবহেলার জন্য পাঁচজন শিক্ষককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা বিজ্ঞান ও কারিগরি ইন্সস্টিটিউট কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষায় নকলের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ