বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আবারও জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন ওপর বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর সাথে।
এই জুটির নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’। শাকিব-শ্রাবন্তী জুটির দ্বিতীয় ছবি এটি। আর এই জুটির নতুন ছবিটি সম্পূর্ণ দেশীয় প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে।
ছবিটি প্রযোজনায় থাকছেন শাপলা মিডিয়া। উত্তম আকাশ পরিচালনায় নির্মিতব্য এই ছবিতে এরইমধ্যে শাকিব এবং শ্রাবন্তী দুজনেই চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবি প্রসঙ্গে শাকিব খান বললেন, ‘ছবিটিতে কাজ করার ব্যাপারে সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরো একজন নায়িকা থাকবেন। সেই নায়িকা কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি নায়িকাসহ আরও বেশকিছু চমক থাকবে ছবিটিতে। আর পরিকল্পনা অনুযায়ী খুব শীগ্রই ছবিটির শুটিং শুরু হবে।
প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, ‘খুব শিগ্রই এই ছবিটি সহ শাপলা মিডিয়া প্রযোজিত আরো ৭টি ছবির মহরত একসাথেই অনুষ্ঠিত হবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির একটা মাইলফলক দিক হবে বলে আমি মনে করছি।’
উল্লেখ্য,শাকিব খান ও শ্রাবন্তী প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন ‘শিকারী’ ছবিতে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 