News Bangla 24 BD | গ্রাম আদালত সচেতনতামূলক র‌্যালী ও কর্মশালা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সচেতনতামূলক র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে এ র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের তত্ত্বাবধানে ও মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের (এমএলএএ) সহযোগীতায় বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ এ র‌্যালী ও কর্মশালার আয়োজন করেন। বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আহামেদের সভাপতিত্বে ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. হাবীবুল্লাহ’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দ। এর আগে গ্রাম আদালত সচেতনতামূলক একটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় দুই শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ