News Bangla 24 BD | বিয়ে করছেন নার্গিস ফাখরি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিয়ে করছেন নার্গিস ফাখরি


বলিউডে রুপালি পর্দায় অভিষেক ঘটেছিলো ‌‘রকস্টার’ ছবি দিয়ে। সেখানে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেছিলেন এ তারকা। তারপর তাকে দেখা গিয়েছিল আরও বেশ কয়েকটি ছবিতে।

তবে চলচ্চিত্রের চেয়ে প্রেম নিয়েই বেশি আলোচিত এই মডেল ও অভিনেত্রী। চলতি বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন শোনা গিয়েছিলো বলিউড তারকা নার্গিস ফাখরি ও উদয় চোপড়ার প্রেম নিয়ে। তারা গোপনে বিয়ে করেছেন এমন খবরও প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। সেইসব খবর নিয়ে মুখ খোলেননি কখনোই নার্গিস ও উদয়।

তবে এবার নিজেই জানালেন নিজের বিয়ের খবর। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, উদয় চোপড়ার সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম চলছে বলে স্বীকার করেন নার্গিস। সম্প্রতি তারা বিয়ে নিয়েও ভাবছেন। উদয় চোপড়ার মা পাম চোপড়ার সাথে কথাও হয়েছে এ বিষয়ে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা। খুব শিগগিরই দুই পরিবার থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান নার্গিস ফাখরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ