News Bangla 24 BD | বেশি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বেশি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা


সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এখনো পর্দায় তাকে দেখা না গেলেও পরবর্তী সিনেমার জন্য এখনই নাকি বাড়তি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এখনো সিনেমা মুক্তি না পেলেও এরই মধ্যে নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন সারা। যদিও কেদারনাথ মুক্তির আগে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না তিনি। তবে আকর্ষণীয় চিত্রনাট্য হলে প্রস্তাব বিবেচনা করবেন বলেও জানিয়েছেন।

এদিকে যে চিত্রনাট্যগুলো সারার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না, সেগুলোর জন্য তিনি বেশি পারশ্রিমিক দাবি করছেন। কিন্তু এখনো তার এমন বাড়তি চাওয়াতে মোটেও খুশি হতে পারছেন না নির্মাতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘স্বাভাবিকের তুলনায় বাড়তি পারিশ্রমিক চাওয়াতে নির্মাতারা ফিরে যাচ্ছেন এবং এর মাধ্যমে সারা নিজের ওপর কতটা আত্মবিশ্বাসী ও সচেতন সেই বার্তাও কিন্তু দিয়ে রাখছেন।’

সূত্রটি আরো বলেন, ‘তিনি তার মূল্যটা জানেন, তার অভিষেক নিয়ে উন্মাদনাও বেশ লক্ষ্যণীয়। এরই মধ্যে তার ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে। সুতরাং তার এই সিদ্ধান্ত ভবিষ্যতে তাকে সাহায্য করবে এবং সফলতা বয়ে আনবে।’

কেদারনাথ সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। এতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আগামী বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ