ছবির চিত্রনাট্য শুনে ভালো লেগেছিল। চরিত্রটিও মনে ধরেছিল ক্যাটরিনার। কিন্তু সময়ের অভাবে ‘বাত্তি গুল মিটার চালু’ শিরোনামের একটি ছবির কাজ ফিরিয়ে দিতে হলো তাকে। শ্রী নারায়ণ সিং পরিচালিত এই ছবিতে নায়িকার বিপরীতে কাজের কথা ছিল শহিদ কাপুরের। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো জুটি হতেন তারা। কিন্তু তা আর হলো না।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির পরিচালক ক্যাটরিনা কাইফকে চিত্রনাট্য শুনিয়েছেন। তিনি এটি পছন্দও করেন এবং এরপর তার টিমকে বিস্তারিত জানার নির্দেশনা দেন। চরিত্রটি খুব শক্তিশালী। এতে শহিদের বন্ধু, দার্শনিক ও গাইড চরিত্রে দেখা যেত তাকে। ক্যাটরিনা চরিত্রটির জন্য পুরোপুরি উপযুক্ত ছিলেন। সূত্র আরও জানায়, এটি খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। সংলাপও বলতে হবে একটি নির্দিষ্ট স্টাইলে। কারণ সিনেমাটির প্রেক্ষাপট ভারতের উত্তরখন্ড।
ক্যাটরিনাকে শুধু যে দেশি লুকে হাজির হতে হতো তা নয়, তাকে সংলাপের উচ্চারণও ঠিক করতে হতো। আর এজন্য অনেক সময় প্রয়োজন। তিনি সবই করতে প্রস্তুত ছিলেন। চেষ্টাও করেছিলেন কিন্তু সময়ের অভাবে শেষ পর্যন্ত এতে চুক্তিবদ্ধ হতে পারছেন না।’ এ প্রসঙ্গে ছবির প্রযোজক বলেন, ‘আমাদের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। তাকে প্রস্তাবও দিয়েছিলাম। তিনি চরিত্রটি পছন্দ করেছেন।
আমরা শুটিংয়ের জন্য প্রস্তুতও ছিলাম। কিন্তু তারপর শিডিউল জটিলতা দেখা দেয়। সিনেমার ওয়ার্কশপে তিনি হাজির হতে পারবেন না। কারণ আগামী মার্চ পর্যন্ত তাকে শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের ও আমির খানের সঙ্গে থাগস অব হিন্দুস্তান ছবির শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে।’
প্রযোজক আরও বলেন, ‘জানুয়ারি ও ফেব্রুয়ারির ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাত্তি গুল মিটার চালু সিনেমাটির শুটিং করতে হবে। গল্পের দৃশ্যপটে এই আবহাওয়ার প্রয়োজন। যেহেতু ক্যাটরিনা মার্চের আগে সময় দিতে পারছেন না, আমরাও তার জন্য অপেক্ষা করব না।

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 