কলকাতায় মুক্তি পাচ্ছে সাইমন-পরীর ‘পুড়ে যায় মন
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা পরী জুটি বেঁধে অভিনয় করেছেন ‘পুড়ে যায় মন’ সিনেমায়। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমাটি ২০১৬ সালে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার এ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে।
সনি ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত এ সিনেমায় সাইমন-পরী ছাড়াও অভিনয় করেছেন মিজু আহমেদ, আলীরাজ, শহীদ চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন জাবেদ আলম কিসলু, হুমায়ুন, রুমি সেন। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন-সংগীতশিল্পী পড়শী ও ইমরান।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রপ্তানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি সিনেমা আমদানি করে বাংলাদেশে দেখানো হয়। এ আইন মেনেই ‘পুড়ে যায় মন’ সিনেমাটি কলকাতায় মুক্তি পাচ্ছে।
এর বিপরীতে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জিও পাগলা’ নামে একটি সিনেমা। রবি কিনাগি পরিচালিত ‘জিও পাগলা’ সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী, পায়েল সরকার। সিনেমাটি প্রযোজনা করেছে সুরিন্দার ফিল্মস।

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 