চিত্রনায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটি হয়ে প্রায় সাত বছর পর কাজ করছেন। তাদের নতুন ছবির নাম ‘আমি নেতা হবো’। আগের ছবিটির মতো এটিও সুপারহিট হবে বলে প্রত্যাশা মিমের। বর্তমানে তিনি রয়েছেন ব্যাংককে। সেখানে প্রস্তুতি নিচ্ছেন ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতে। তার সঙ্গে রয়েছেন শাকিব।
মিম জানালেম, শুক্রবার দুপুরে তিনি ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন। পাঁচদিন থাকবেন সেখানে। শাকিব আগে থেকেই সেখানে ছিলেন। ‘আমি নেতা হব’ সিনেমার গানের দৃশ্যায়নে নাচবেন শাকিব-মিম। ‘আমি নেতা হব’ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এ সিনেমায় শাকিব-মিম ছাড়া অভিনয় করেছেন ওমর সানী ও মৌসুমী। এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডয়ার কর্ণধার সেলিম খান। প্রসঙ্গত, মিম তারেক শিকদারের ‘দাগ’ ও সৈকত নাসিরের ‘পাষাণ’ নামে দুটি ছবির কাজ শেষ করেছেন মিম। এ দুটি ছবি চলতি বছরে মুক্তি পাবে। এ দুটি ছবিতে মিমের বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে যথাক্রমে বাপ্পি ও কলকাতার অভিনেতা ওমকে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 