News Bangla 24 BD | নেপাল যাচ্ছেন বলিউডের একঝাঁক তারকা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

নেপাল যাচ্ছেন বলিউডের একঝাঁক তারকা


নেপাল যাচ্ছেন বলিউডের একঝাঁক তারকা। নেপাল সরকার ও বলিউড তারকা সালমান খান-সোহেল খানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সালমান খান ছাড়াও এতে যোগ দিবেন সোনাক্ষী সিনহা, কৃতি স্যানন, ডেইজি শাহ, প্রভু দেবাসহ প্রায় ৬০জন বলিউড তারকা।

আগামী ১০ মার্চ কাঠমাণ্ডুতে অবস্থিত নেপালের হেড কোয়ার্টারের কাছেই অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম হবে। তাদের মধ্যে ১০ হাজার বিদেশি দর্শক থাকবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ বিষয়ে সোহেল খান বলেন ‘আমাদের দেশ থেকে বেশ কিছু তারকাকে নিয়ে নেপালে গিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই। যাতে দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়। এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতির আদানপ্রদান করার সুযোগও ঘটতে পারে।’

এ ব্যাপারে নেপালের ট্যুরিজম বোর্ডের সিইও দীপক জোশী বলেন, ‘এই ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের ট্যুরিজমকে সকলের সামনে মেলে ধরতে সাহায্য করে। তাই এই অনুষ্ঠানটি নেপাল ট্যুরিজমকে প্রচার করার একটি বিরাট অস্ত্র।’

অনুষ্ঠান শেষে বেশ কিছুদিন নাকি নেপালে থাকবেন সালমান খান। কারণ নেপাল সরকারের অনুরোধে পৃথিবীর উচ্চতম হোটেল ‘দ্য হোটেল এভারেস্ট ভিউ’ থেকে নেপালের চন্দ্রগিরি পাহাড় ও অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখবেন বলেও জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ