সিয়াম আহমেদ ও সাফা কবির; দুজনই এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় তারকা। একসঙ্গে জুটি বেঁধেও তারা অনেক কাজ উপহার দিয়ে প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় আরও একবার জুটি হয়ে আসছেন তারা।
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ‘তবুও ভালোবাসি’ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন তারা। ক্লোজআপ কাছে আসার গল্প প্রতিযোগীতা থেকে নির্বাচিত গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এ কে এম মাহাফুযুল আলম অনিকের পাঠানো গল্পে নাটকটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। একজোড়া তরুণ তরুণীর ভালোবাসার গল্প ফুটে উঠবে নাটকটিতে। যেখানে নানা প্রতিবন্ধকতা পেরিয়েও সাফাকে ভালোবাসবেন সিয়াম।
এই জুটির ভালোবাসার রসায়নটি দর্শক উপভোগ করতে পারবেন বাংলাভিশনের পর্দায় আগামী ১৪ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 