News Bangla 24 BD | গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও গুনীজন সংবর্ধনা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও গুনীজন সংবর্ধনা


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে জেলা রিপোর্টার্স ক্লাব হলরুমে আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তবলাকা’র সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন।
শুক্রবার বিকেলে গাজীপুর অনুষ্ঠিত হয়েছে।
৫২ ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’র আয়োজনে সংগঠনের চেয়ারম্যান মোঃ শাহ্ সুলতান আতিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন- জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন কবি, সংগঠক ও সাংবাদিক এম এ ফরিদ।
তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কবি মোঃ শামীম মিয়া, সাংবাদিক মোঃ মোস্তাকিন খান, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান বাচ্চু ও ইজ্জত আলী পালোয়ান প্রমুখ।
অনুষ্ঠানে যাদেরকে গুনীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় তারা হলেন দৈনি মুক্তবলাকা’র সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কবি, সংবাদিক ও সংগঠক এম এ ফরিদ, কবি ও সংগঠক আবু নাসির খান তপন, বীর মুক্তিযোদ্ধা ইজ্জত অঅলী পালোয়ান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কবি ও সাংবাদিক রওশন আরা, কবি শামীম মিয়া, সাংবাদিক মোস্তাকিন খান, গাজীপুর সিটির ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান, গাজীপুর মিউজিক ক্লাবের সভাপতি আনোয়ার পারভেজ, গাজীপুর মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা রেজা মাহমুদ, আলহাজ¦ লতিফুল আলম টিপু মন্ডল, হাজী মোঃ আতাউর রহমান আকাশ ও মোসাঃ ফাহিমা আক্তার হোসনা। ৎ
অনুষ্ঠানে বক্তারা বলেন- ৫২ ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ, সংগঠনটি যেন আগামী প্রজন্মকে বাংলার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐহিহ্যের দিকগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারে। যাতে আগামী প্রজন্ম বিশে^র বুকে বঙ্গবন্ধুর বাংলার গৌরব আরো উজ্জ্বল করতে সক্ষম হয়। ভাষা আন্দোলনে বিজয়ের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন দেখে এবং বহু প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ