News Bangla 24 BD | গাজীপুরে মাসিক তথ্য প্রযুক্তি আড্ডা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরের মোঃ ইউসুফ আলী ট্রাস্টের প্রতিষ্ঠান বিষম বিস্ময়ের উদ্যোগে  তথ্য প্রযুক্তি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাসিক তথ্য প্রযুক্তি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

এ আড্ডায় যোগদান করে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজ ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থীবৃন্দ। এ ছাড়া যোগ দেন কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যাপক মোঃ মুজিবুর রহমান ও গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ নূর-ই-রাব্বি। মোঃ ইউসুফ আলী ট্রাস্টের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিবের সভাপতিত্বে শুক্রবারের আড্ডা পরিচালিত হয়। তথ্য প্রযুক্তি আড্ডার শুরুতে মোঃ নূর-ই- রাব্বি বলেন, আজকের প্রজন্ম ইন্টারনেট ছাড়া চলতে পারে না। ১৯৮০ সালের আশে পাশে যাদের জন্ম , তারাই প্রথম ই-মেইল ও ইন্টারনেট প্রজন্ম। এ ছাড়াও ইউটিউব- এর ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ নূর-ই- রাব্বি বলেন যে, ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতে একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিওি শেয়ারিং সাইট। যা দিয়ে জ্ঞান, মেধা ও সংস্কৃতিসহ সত্তা ও দর্শন প্রকাশ করা যায়। সেই সঙ্গে ভিডিও আপলোড, ভিডিও পর্যালোচনাসহ নিজেকে বহিঃপ্রকাশ করা যায়। কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যাপক মোঃ মুজিবুর রহমান সংক্ষিপ্ত পরিসরে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা সম্পর্কে বক্তব্য দেন ওই তথ্য প্রযুক্তি আড্ডায়। উল্লেখ্য প্রতি মাসের শেষ শুক্রবার মোঃ ইউসুফ আলী ট্রাস্টের ছায়াবীথি ক্যাম্পাসে মাসিক তথ্য প্রযুক্তি আড্ডা অনুষ্ঠিত হয়ে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ