প্রচ্ছদ »
শিক্ষা
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - News Bangla 24 BD
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
জাবি প্রতিনিধি :সাগর কর্মকার
জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চে’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে শহীদ মিনারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘অধ্যাপক জাফর ইকবালের উপর হামলা শুধুমাত্র একজন ব্যক্তির উপরই হামলা নয়। তার আন্দোলন, তার আদর্শের বিরুদ্ধে আক্রমণ। মৌলবাদী শক্তি তাদের চেতনার সাথে সাংঘর্ষিক আদর্শকে দমন করার জন্য এমন হামলা চালায়।’
এ ধরণের হামলাকারীর পেছনে বড় ধরণের পৃষ্ঠপোষক থাকায় বিচার হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘অদৃশ্য পৃষ্ঠপোষকের হস্তক্ষেপের কারণে ত্বকী, তনু, সাগর-রুনীর মতো অনেক হত্যার বিচার হয়নি।’ এ সময় প্রশাসনের কাছে হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘শুধু জাফর ইকবাল নন; বরং তার মতো প্রত্যেকটি প্রতিবাদী মানুষের পেছনে হামলাকারীরা ছায়াসঙ্গী হয়ে আছে।’ এ সময় তিনি মৌলবাদ-জঙ্গীবাদ মুক্ত সচেতন সমাজ সচেতন গড়ে তুলতে এ ধরণের হামলার বিরুদ্ধে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কাব্য কৃত্তিকার সঞ্চালনায় অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক শোভন, ছাত্র ফ্রন্ট জাবি সংসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ, ধ্বনি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু, থিয়েটার (টিএসসি) সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। 