কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে ইটভাটা ও সন্দেস কারখানা সিলগালা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকায় ১টি ইটভাটা ধ্বংস ১টির জড়িমানা ও একটি সন্দেস কারখানার জড়িমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার জড়িমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্রে ও ভ্রাম্যমান আদালতের তথ্য মতে, সোমবার দুপুরে দ্বিফসলী উর্বর কৃষি জমিতে নিয়মনীতি না মেনে অবৈধভাবে গড়ে উঠা মেসার্স কোনাবাড়ী ন্যাশনাল ব্রিকস কে ভ্রাম্যমান আদালতের নির্দেশে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় ওই ইট ভাটার পাশে অবৈধভাবে গড়ে উঠা মেসার্স নাছির ব্রিকসকে ১ লক্ষ টাকা জড়িমানা করা হয়। পরে বিকেলবেলা উপজেলার শ্রীফলতলী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ভাইভাই সন্দেস কারখানা সিলগালা করা হয় এ সময় ওই কারখানার মালিক কে ৩৫ হাজার টাকা জড়িমানা করা হয়।
উভয় ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্টেটের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম¥দ সাইফুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ মোঃ শামসুজ্জোহা, সাংবাদিক নাজমুল হাসান, কাউন্সিলর হাজ¦ী মোঃ ফারুক হোসেন।

পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা 