News Bangla 24 BD | গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ


গাজীপুরে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সভাকক্ষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ সমাবেশ শেষে অধ্যাপক শরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গাজীপুর জেলা প্রশাসক এর কার্যালয় হয়ে গাজীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ হাওলাদার এর সভাপতিত্বে ও শিক্ষক নেতা রায়হান উদ্দিনের সঞ্জালনায় বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক-কর্মচারীর ফ্রান্ট এর কেন্দ্রীয় সদস্য কাজী আ: লতিফ, কলেজ শিক্ষক সিমিতির সদস্য সচিব অধ্যাপক শরিফুল ইসলাম, গাজীপুর জেলা শিক্ষক সিমিতির সাধারণ সম্পাদক আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন জসিম, শিক্ষক নেতা সাইফুল ইসলাম ও কর্মচারি ফেডারেশনের মহাসচিব আফসার উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা আগামি ১৪ মার্চ বুধবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য মহা-সমাবেশ সফল করার জন্য সকল শিক্ষক-কর্মচারিদের প্রতি উদাত্ত আহবান জানান। পরে শিক্ষক কর্মচারিদের দাবীর যৌক্তিকতা তুলে ধরে শিক্ষক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ