ঝিনাইদহে ৫ শিক্ষার্থী বহিস্কার, ১০ শিক্ষকের দ্বায়িত্ব থেকে অব্যাহতি
ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় এইচ এস সি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার ও দ্বায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকুপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্রে এ আদেশ দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। আদালত সুত্রে জানা যায়, শনিবার সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয় এইচ এস সি ইংরেজি ২য় পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকুপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্র থেকে অসাদুপায় অবলম্বরের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার ও দ্বায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন জানান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। 