কোটা সংস্কারের দাবিতে উত্তাল গবি শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,নাজনিন ইসলাম নিশাত (সাভার): কোটা সংস্কারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোও তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছে। আজ গণবিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।
আজ বুধবার সকাল ১১ টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ডাকে অবরোধে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কের দু’দিকে যান চলাচল বেশকিছুক্ষন বন্ধ ছিল।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। এবং পরে সকাল ১১ টার দিকে মিছিল নিয়েঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল নামক স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
পাঁচ দফা দাবি নিয়ে আগামিকাল সকাল ১০ টায় পুনরায় অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। 