বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগে ওঠে, বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করে একটি বিশেষ গোষ্ঠীর অনুভূতিতে আঘাত করেছেন তিনি। পরবর্তীতে এই অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়। তবে এ বিষয়ে ক্ষমা চেয়েছেন শিল্পা শেঠি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ক্ষমা চেয়ে শিল্পা লিখেছেন, ‘অতীতের একটি সাক্ষাৎকারে আমার কিছু শব্দ ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারো অনুভূতিতে আঘাত করার জন্য এগুলো বলা হয়নি। যদি কেউ আঘাত পান তাহলে আমি ক্ষমা চাইছি। আমি গর্বিত যে, এমন একটি দেশে বসবাস করি যেখানে বিভিন্ন জাতি ও সম্প্রদায় রয়েছে এবং আমি প্রত্যেককে শ্রদ্ধা করি।’
এক সাক্ষাৎকারে ‘ভাঙ্গি’ (নিচু সম্প্রদায়) শব্দটি ব্যবহার করেন শিল্পা। বাড়িতে তাকে কেমন দেখায় তার উত্তরে তিনি বলেছিলেন, ‘আমাকে ভাঙ্গির মতো দেখায়।’ এরপরই তার বিরুদ্ধে থানায় এ অভিযোগ দায়ের হয়। অভিনেতা সালমান খানের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রচারণায় এক টিভি অনুষ্ঠানে ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেন সালমান। নিজের নাচের দক্ষতা বোঝাতে গিয়ে শব্দটি ব্যবহার করেন তিনি। তবে শিল্পা ক্ষমা চাইলেও সালমানের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 