জীবনের নানা রং নানা দিকে আমরা খুঁজি। সেই রঙে রাঙাতে চাই সবকিছু। বিনোদনের সময়গুলো রাঙিয়ে রাখতে ডিবিসি নিউজ চ্যানেলের আয়োজন ‘চতুরঙ্গ’। এই অনুষ্ঠান সাজানো হয় সংস্কৃতি অঙ্গনের গুনী মানুষদের রঙ্গিন জীবনের গল্প নিয়ে।
সপ্তাহের প্রতি শনিবার রাতে প্রচার হওয়া এই অনুষ্ঠানে আজ ২১ এপ্রিল রাত ১১টায় ডিবিসি নিউজের ‘চতুরঙ্গ’ অনুষ্ঠানে সরাসরি আড্ডায় থাকবেন এসময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার সঙ্গে আরও থাকবেন সংগীতশিল্পী প্রীতম হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজক সুমন সাহা। অনুষ্ঠান নিয়মিত ভবে সঞ্চালনা করেন মজুমদার জুয়েল, শোভন আরেফ ও ফাহমিদা শম্পা।
প্রসঙ্গত, নুসরাত ফারিয়া গেল কয়েক বছর ধরেই চলচ্চিত্রের আঙিনায় জনপ্রিয় এক নাম। দুই বাংলাতেই তিনি নায়িকা হিসেবে কাজ করেছেন। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 