বিয়ের পর নায়িকাদের কেউ কেউ কাজ কমিয়ে দেন। কিন্তু চিত্রনায়িকা মাহিয়া মাহির ক্ষেত্রে সেটা ঘটেনি। এবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আবুল কালাম আজাদের পরিচালনায় নির্মিতব্য এ ছবির শিরোনাম ‘ও মাই লাভ’। এক্সেল মুভিজের ব্যানারে এটি নির্মিত হবে। সম্প্রতি প্রযোজনা সংস্থার অফিসে এসে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। তবে এতে তার নায়ক কে হচ্ছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক জানিয়েছেন, শিগগিরই নায়ক চূড়ান্ত করে জুলাইয়ের শেষ সপ্তাহে ছবির শুটিং শুরু করবেন। মাহি বলেন, ‘রোমান্টিক গল্পের সিনেমা ও মাই লাভ। আমার চরিত্রটি বেশ মজার। এর বেশি এখন বলতে চাই না। সিনেমাটি নিয়ে বিস্তারিত পরে বলবো।’
এ বিভাগের অন্যান্য সংবাদ

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 