News Bangla 24 BD | বিয়ে করলেন ‘আয়নাবাজি’ তারকা নাবিলা
News Head

বিয়ে করলেন ‘আয়নাবাজি’ তারকা নাবিলা


প্রেমিক জোবাইদুল হক রিমকে বিয়ে করেছেন ‘আয়নাবাজি’খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। ঢাকার মহাখালীর একটি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (২৬এপ্রিল) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আগে, ২৩ এপ্রিল রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। শুক্রবার (২৭এপ্রিল) নবদম্পতি উড়াল দেবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। তবে হানিমুনে নয়, বরং বর জোবাইদুল হকের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।

নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে দেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।

বিয়ে প্রসঙ্গে নাবিলা বলেন,‘ আল্লাহর অশেষ রহমতে পরিবারের ইচ্ছেতে অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবার কাছে দোয়া চাইছি যেন আল্লাহ আমাদের সুস্থ রাখেন। আমরা যেন সুখে থাকতে পারি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ