দু’দিন পরই প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী সোনম কাপুর। বিশেষ এই দিনটি ঘিরে চলছে জোর প্রস্তুতি। অতিথিরাও তৈরি তাদের উপহার সামগ্রী নিয়ে।
সোনমের ঘনিষ্ঠজনদের মধ্যে একজন নির্মাতা করন জোহর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিনেত্রীর বিয়েতে একটি শাড়ি, অলংকার ও মিষ্টি উপহার দিবেন করন।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোনমের এই বিশেষ দিনে তাকে আম্রাপালি ঝুমকা, রুপার কঙ্কন, হীরার কানের দুল উপহার দিবেন করন। এছাড়াও এ অভিনেত্রীর জন্য একটি কাঞ্চিপুরম শাড়িও কিনেছেন এই নির্মাতা। এখানেই শেষ নয়, দিল্লি থেকে মতিচুরের লাড্ডুও অর্ডার করা হয়েছে।
আগামী ৭ ও ৮ মে সোনমের মেহেদি, সংগীত ও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। সোনমের বিয়েতে সংগীতানুষ্ঠানের দায়িত্বে থাকছেন বলিউডের প্রসিদ্ধ কোরিওগ্রাফার ফারাহ খান। তার তত্ত্বাবধায়নে চলছে নাচের মহড়া। বাবা অনিল কাপুরও নাচবেন বিয়ের অনুষ্ঠানে। এছাড়া চাচাতো বোনের বিয়ের সংগীতানুষ্ঠানে নাচবেন জানভি কাপুর। মায়ের জনপ্রিয় সব গানের তালে নাচবেন শ্রীদেবী কন্যা। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, রণবীর সিং ও নির্মাতা করন জোহরের নাচও নাকি থাকছে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্রর রেকর্ড’
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া
নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
করোনাভাইরাস নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামূলক গান 