গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিক ও এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার রশিদপুর গ্রামের নায়েব আলীর মেয়ে সরণী আক্তার (১৯) ও টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে ঝুট ব্যবসায়ী এরশাদ (৩৪)। এদের মধ্যে সরণী আক্তার কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। আর এরশাদ কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নগরীর কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই 