News Bangla 24 BD | কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ের ৫টি ভবনের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ের ৫টি ভবনের উদ্বোধন


কালিয়াকৈর ব্যুরো চিফ : গাজীপুরের কালিয়াকৈরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৫টি ভবনের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কালিয়াকৈর উপজেলায় ৪১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রকল্প চলমান আছে। চলমান এই উন্নয়ন কাজের ধারাবহিকতায় বুধবার সকালে উপজেলার মজিদচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন সরাসরি উদ্বোধন এবং বেনুপুর, বাঙ্গুরী, চাপাইর পশ্চিম.রামচন্দ্রপুর ও আমদাইর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন জুম ক্লাউডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বাধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি। উপজেলা পরিষদ মিলনায়তন থেকে প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা প্রকৌশলী সরকার সাজ্জাদ কবীরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ