গাজীপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শ্রীপুরের মেয়র আনিছ
গাজীপুর জেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আলহাজ¦ মোঃ আনিছুর রহমান আনিছ কে ১ নং সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। এই কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড, মোঃ আ ক ম মোজাম্মেল হক এমপি এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ। শনিবার এই কমিটির অনুমোদনের কাগজ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মোঃ ওবায়দুল কাদের এর কাছ থেকে গ্রহণ করেন মোঃ ইকবাল হোসেন সবুজ। ১৪ বছর পর কমিটি পেয়ে জেলার ত্যাগী নেতাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে অনেকে মনে করছেন। এই ব্যাপারে জেলা আওয়ামীলীগের নতুন সাংগঠনিক সম্পাদক মেয়র আনিছ বলেন- নবীণ ও প্রবীণদের সমন্বয়ে যে কমিটি আমরা পেয়েছি তা গাজীপুরের আওয়ামী পরিবারকে আরো বেশী উজ্জীবিত করবে। দীর্ঘ দিন পর কমিটি পেয়ে গাজীপুর জেলা আ’লীগের পক্ষথেকে দেশরতœ শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান গাজীপুরে আওয়ামী পরিবার। তিনি আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে এই কমিটি অত্যান্ত কঠোর ও সুষ্ঠু-সুন্দও ভুমিকা পালন করবে বলে আমি মনে করি।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 