শৈলকুপায়আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় শুরু হলো আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকাদার মোশাররফ হোসেন সোনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, সদস্য অধ্যক্ষ আবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমূল। এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে আওয়ামী লীগের প্রায় ৫’শ নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা হয়। এ কর্মসূচির আওতায় মাসব্যাপী সদস্য সংগ্রহ করবে উপজেলা আওয়ামী লীগ।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 