News Bangla 24 BD | জ্যান্ত কই মাছ গিলে ফেলল শিশু! তারপর…. - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রহিম শেখ। সম্প্রতি তার বাড়িতে ঘটে এক দুর্ঘটনা। বাড়ি ফেরার পথে কই মাছ কিনেন রহিম। তার স্ত্রী আমিনা যেখানে মাছগুলে রেখেছিলেন তার কাছেই খেলছিলো তাদের দুই সন্তান রাহুল ও হামিদ। চার বছর বয়সী রাহুল তার ছোটভাই হামিদের (বয়স ৮ মাস) মুখে খেলাচ্ছলে ঢুকিয়ে দেয় জ্যান্ত কইমাছগুলোর একটি।

শিশুপুত্রের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে বুঝতে পারেন কী অঘটন ঘটে গেছে! শিশুটিকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ওই গ্রামের হাসপাতালে। রাতে তাকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

হামিদকে দেখার পরে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চার জনের দল গঠন করা হয়। মাত্র দশ মিনিটে ল্যারিঙ্গোস্কোপি করে শিশুর শ্বাসনালীতে আটকে থাকা কই বের করে ফেলেন তারা। কই মাছটি তখনও বেঁচে ছিলো!

এ বিভাগের অন্যান্য সংবাদ