News Bangla 24 BD | গাজীপুর মহানগর জাপা ও অঙ্গ সংঠনের যৌথ সভা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুর মহানগর জাপা ও অঙ্গ সংঠনের যৌথ সভা


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুর মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংঠনের যৌথকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পুবাইল (মঘডুবি) সাবরিনা রির্সোটে গাজীপুর মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও গাজীপুর মহানগর জা’পার সভাপতি বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক স্বাস্থ্য সচিব ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিন। মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জা’পার সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কৃষক পার্টির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফারুক প্রধান, জাতীয় পার্টির যুগ্ন যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, মহানগর জা’পার সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক খান, হাজী ফারুক হোসেন জয়নাল, এড, মনোয়ার হোসেন, হাজী আব্দুস সুবাহান, শ্রী পবন চন্দ্র ঘোষ, মো. ইসমাইল হোসেন, মো. জালাল উদ্দিন মেম্বার, আশরাফুল ইসলাম আলম, মো. জহিরুল ইসলাম সরকার, এইচ এম আলাউদ্দিন, মো. বাদল কাউন্সিলর, আব্দুস সালাম মোল্লা, আয়নাল মিয়া, মহানগর যুব সংহতির সভাপতি মো. জাকির হোসেন, হাজী এম এ সিদ্দীক, ফয়েজ মুন্না, আব্বাস আলী মন্ডল, মো, রফিক, দুলাল মৃধা, আব্দুল জলিল, মহিলা নেত্রী নুর জাহান নুরী, তানিয়া মাহমুদ, রোকসেনা পারভিন রুমী, মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াজ উদ্দিন সরকার, মো. ফয়সাল রানা, সাইফুল আলম সরকার, মো, নাজমুল হাসান, আশিকুর রহমান মস্তফা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ