গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, র্যালী ও কেক কাটা, মহানগরের রাজবাড়ি রোডে অবস্থিত আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১১ টায় গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সেলিনা ইউনুসের সভাপতিত্বে এবং মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাহিমা আক্তার হোসনার সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান এবং সহ দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, মহানগর মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি প্রমুখ।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 