News Bangla 24 BD | ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন


ঝিনাইদহঃ
ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে।

শুক্রবার রাতে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন,তৈয়ব আলী জোয়ার্দ্দার,সদস্য গোলাম সরওয়ার খান সউদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, জজকোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড বিকাশ কুমার ঘোষ, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ। অনুষ্ঠান পরিচালনা করে জেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সজিব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিনের কেক কাটা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ