News Bangla 24 BD | গাজীপুর সিটির ঝাঝরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুর সিটির ঝাঝরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়


টঙ্গী প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা রোববার ঝাজর বাজার এলাকায় কাউন্সিলর মোঃ পাঞ্জত আলীর সভাপতিত্বে গাছা ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এড. আয়শা আক্তার, ৩৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান মুকুল, সাবেক কাউন্সিল আলহাজ¦ মোহাম্মদ আলী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এস এম শামীম আহমেদ, গাছা থানা আওয়ামীলীগের সভাপতি এম এ কাদের, গাজীপুর মহানগর আওয়ামীলী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মীর উসমান গণি কাজল, মহিলা আওয়ামীলীগের সভাপতি রুহুন নেছা রুনা, এড. জালাল আহমেদ, মশিউর রহমান মুকুল, যুবলীগ নেতা মশিউর রহমান মশি, বিএনপি থেকে আওয়ামীলীগের যোগদানকারী আব্দুল হামিদ, আলহাজ¦ মোখলেছুর রহমান খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, সহ-সভাপতি আরিফুর রহমান পলাশ প্রমুখ। বক্তারা বলেন, গাজীপুর-২ আসনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপিকে চতুর্থ বারের মতো নৌকা মার্কায় বিজয়ী করতে এলাকাবাসী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে এবং আগামীতে এই উন্নয়নের ধারাকে অব্যাহ রাখতে হবে। জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর-২ আসনের বিভিন্ন মসজিদ, মাদাসা, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছে। তাকে শিক্ষাবন্ধু উপাধি দিয়ে ঘোষিত করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ