গাজীপুরে নৌকার মনোনয়ন সংগ্রহ করলেন আ’লীগের ২৪ প্রার্থী
গাজীপুরের ৫টি সংসদীয় আসনে নৌকা চান ২৪ নেতা। এজন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন তারা। সকলেই এখন নিজ কৌশলে ব্যস্ত রয়েছেন লবিংয়ে। প্রায় সবাই ঢাকায় অবস্থান করে দলেরর হাইকমান্ডের সাথে যোগাযোগ রক্ষা করছেন।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহসভাপতি এড. এস এম শফিকুল ইসলাম বাবুল ও ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক ভিপি আবদুল হালিম সরকার।
গাজীপুর-২ (টঙ্গী ও সিটির একাংশ) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমতউল্লা খান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আলীমুদ্দিন বুদ্দিন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোস্তাফা কামাল হুমায়ুন হিমু।
গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের তিন ইউনিয়ন) আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য রহমত আলীর ছেলে জেলা আওয়ায়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট জামিল হাসান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহাম্মদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু আকতার খান বুলু।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ ও কৃষক লীগের উপদেষ্টা আলম আহাম্মেদ।
গাজীপুর-৫ (কালীগঞ্জ ও বাড়িয়া ও পূবাইল) আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, চিত্রনায়ক ফারুক আহম্মদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, তাতী লীগের সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 