ভোটারেরা প্রার্থী দেখবেনা, দেখবে নৌকা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্র
স্বাধীনতার স্ব-পক্ষের ভোটাররা প্রার্থী দেখবে না, দেখবে নৌকা। নৌকা দেখে মানুষ ভোট দিবে। কথাগুলো বলেছেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি। গাজীপুর মহানগরের নগরের কোনাবাড়ি থানাধীন ১০ ও ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় মন্ত্রী আরো বলেন- আমাকে নিয়ে যারা বিভেদ সৃষ্টি করে তারা আমার পরিচয় ভালোভাবে জানে না। আমার জন্ম কালিয়াকৈরে, আমার বহু সম্পদ কালিয়াকৈরে রয়েছে, যা মানুষের কল্যাণে ব্যয় করি। মন্ত্রী গাজীপুর-১ আসনের জন্য নৌকা মার্কায় ভোট চান এবং সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এ্যাডঃ মোঃ শরবেশ আলীর সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন- নগর আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আক্কাস আলী, সাস্কৃতিক সম্পাদক মোঃ আসাদউল্লাহ আসাদ, সদস্য মোঃ আব্দুর রহমান মাস্টার, সদস্য মোঃ খলিলুর রহমান।
কর্মী সভায় সাবেক কোনাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন- ১১ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৭ নং ওয়ার্ডের মোঃ কাউসার আহমেদ, সাবেক কাউন্সিলর শফিকুল আমিন তপন, মোঃ আজহার মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ মালেক সরকার (সাবেক অর্থ সম্পাদক), মোঃ আনোয়ার পারভেজ (সাংস্কৃতিক সম্পাদক) মোঃ শাহাবুদ্দিন আহমেদ, মোঃ মিজানুর রহমান, বাবু কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এর পরিচালক মোঃ কায়সার আজাদ, মহিলা কাউন্সিল, তাছলিমা আক্তার, নগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ তুহিন মোল্লা, মোঃ নয়ন, মোঃ মোশারফ, মোঃ শহিদুল ইসলাম, যুবলীগ নেতা আহসান পালোয়ান, ছাত্রলীগ নেতা মোঃ হারুন, মোঃ ফারুক হোসেন প্রমুখ।
ওই কর্মী সভায় আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের প্রায় ৫০ নেতা বক্তব্য রাখেন।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 