News Bangla 24 BD | টঙ্গী ও জয়দেবপুরে জাহিদ আহসান রাসেলের নির্বাচনী গণসংযোগ ও পথসভা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টঙ্গী ও জয়দেবপুরে জাহিদ আহসান রাসেলের নির্বাচনী গণসংযোগ ও পথসভা


 গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি গত দুইদিন তার নির্বাচনী এলাকার টঙ্গী এবং জয়দেবপুরে স্থানীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।
তিনি শনিবার দুপুর থেকে জয়দেবপুরের ভুরুলিয়ার তরুবিথী থেকে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। পরে তিনি পর্যায়ক্রমে বিলাশপুর, জয়দেবপুর বাসষ্ট্যান্ড, জয়দেবপুর বাজার, হাড়িনাল, নোয়াগাঁও, বরুদা, টাঙ্কির পাড়, রথখোলা, মাধববাড়ি, রাজ দিঘীর পাড় এলাকায় ঘুরে ঘুরে নিজের জন্য নৌকা মার্কায় ভোট কামনা করেন। ওই সময় তিনি বলেন- উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না। যদি ভোট দিতে আমারা ভুল করি তবে, বিশে^র বুকে আমাদের অঙ্কিত সুনাম ক্ষুন্ন হবে। কাজেই আসুন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিই।
গণসংযোগের সময় গাজীপুর সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, রাসেল পতিœ খাদিজা, কাউন্সিলর জাবেদ আলী জবে, মিসেস বুদ্দিন, ও রঞ্জিত মল্লিক বাবু,শাহরিয়ার আহম্মেদ সাকিলসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এছাড়াও তিনি রাত ৮ টার দিকে গাজীপুর শহরের জয়দেবপুর রেল গেইট সংলগ্ন এক নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন। সভাটির আয়োজন করে জেলা জাতীয় পার্টি। ওই সভায় জাপা নেতা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে জাপা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে টঙ্গীতে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ডের একাংশ, ৪৯নং ওয়ার্ড ও ৪৮নং ওয়ার্ডে গণসংযোগ, পথসভা, হেন্ডবিল বিতরণ করা করেন। গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলমের পরিচালনায় গণসংযোগ ও পথসভায় তিনি বক্তব্য রাখেন।
টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আজহার উদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ উসমান আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম শামসুন্নাহার ভ’ঁইয়া, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মনির আহমেদ, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নিউ মন্নু ফাইন কটন মিলস ব্যবসস্থাপনা পরিচালক আলহাজ¦ মিজানুর রহমান, চেয়ারম্যান হারুন অর রশিদ, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন মাষ্টার, মহাসচিব মোস্তাফিজুর রহমান টিটু, বর্জিত তুলা মার্কেট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মফিজুল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগ নেতা শাহজাহান সিরাজ সাজু, আনোয়ার হোসেন, জাকির হোসেন, রঞ্জু সরকার, ৪৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল আজিজ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান পলাশ, ফ্রান্স ছাত্রলীগের সভাপতি হায়দার আলী, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির শাহ, প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুর-২ আসনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জাহিদ আহসান রাসেলের নৌকা প্রতীকের বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গাজীপুরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। জাহিদ আহসান রাসেল গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ