গাজীপুর-২ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে
মহিউদ্দিন সরকার : জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ভোট চেয়ে প্রচার-প্রচারনা তুঙ্গে উঠেছে। সড়ক-মহাসড়ক, পাড়া-মহল্লায় ব্যানার পোষ্টারে ভরে গেছে। আ: লীগ প্রার্থী জাহিদ আহ্সান রাছেল এম.পির ছবি ও নৌকা প্রতিকের পোষ্টার সর্বত্র দেখো যায়। গাজীপুর-২ আসনের বিভিন্ন ওয়ার্ডে তার নির্বাচনী অফিস রয়েছে। সেখান থেকেই নেতা কর্মীরা চালাচ্ছে তাদের কার্যাদি। তবে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লায় নির্বাচনী অফিসগুলোর সাথে যোগাযোগ রাখছে আঃলীগ কেন্দ্রীয় অফিস নির্বাচন কমিটির সাথে সর্বদিকে। গাজীপুরে দেখা যায় নৌকা প্রতীকে সাদা কালো পোষ্টার আর পোষ্টার। যে দিকে চোখ যায়, সে দিকেই নৌকা মার্কা আর ব্যানার সম্মিলিত এম.পি. ছবি প্রতিয়মান হয়। পারা মহল্লায় ঘরে ঘরে ভোট চাচ্ছে নেতা কর্মীরা। এ যেন তাদের গণতন্ত্রের মূলমন্ত্র। আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছেই ভোট ভিক্ষা চাচ্ছে তারা জনে জনে।
প্রতি সন্ধ্যা-সকাল খন্ড খন্ড মিছিল বের হয়। প্রতি মহল্লায় নেতা কর্মীরা তৎপর রয়েছে। নৌকায় তারা ভোট চায়। বর্তমান সরকারের উন্নয়নের দিকনির্দেশনা দিচ্ছে তারা অহরহ।
এম.পি রাসেল দিনভর পথ সভা ও জনে জনে সাক্ষাৎ করছেন। নেতা কর্মীরাও এলাকা ভিত্তিক থাকেন তার সহিত। যেমন-৫৬ নং ওয়ার্ডের সভাপতি আলিমুজ্জামান খান দুলু, সাঃ সম্পাঃ মোতাহার হোসেন বাদল, কাউন্সিলর আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি নাছির উদ্দিন, আঃ লীগ নেতা আঃ রহিম নান্নু, তাঁতী লীগ গাজীপুর সভাপতি শাহআলম ইউনিট আঃ লীগ নেতা এন্তাজ মোড়ল, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি যুব নেতা বিল্লাল হোসেনসহ, আঃ লীগ নেতা সাইফুল ইসলাম, আবুল কাসেম সরকার, জাহাঙ্গীর আলম প্রমূখ। উৎসব মুখর পরিবেশেই ভোট চাচ্ছে তারা। যদিও মাঠে বি.এন.পির তেমন তোরজোড় নেই। মাঝে মধ্যে দু’একটি ধানের শীষের পোষ্টার ব্যানার দেখা যায়। ঘরে ঘরে যাচ্ছে আঃ লীগ নেতা কর্মীরা। তারা ভোট প্রার্থনায় এগিয়ে চলেছে। জনগনের সমর্থন পাচ্ছে দারুন ভাবে। তাদের প্রচার প্রচারনা এখন তুঙ্গে।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 