News Bangla 24 BD | ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের মৃত্যুবার্ষিকী পালন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের মৃত্যুবার্ষিকী পালন


তারেক জাহিদ,ঝিনাইদহঃ
‘মরণের আগে মর, সমনকে শান্ত কর, যদি তাই করতে পার, ভব পারে যাবিরে মন রসনা’ এমন হাজারো মরমী গানের শ্রষ্টা ঝিনাইদহের মরমী কবি পাগলা কানাইয়ের ১শ’ ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সদরের বেড়বাড়ি গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। পরে সেখানে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আবদুল রশীদ, নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান এ. কে এম নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরমী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। শেষে পরিবেশিত হয় কবির রচিত গান।

এ বিভাগের অন্যান্য সংবাদ