News Bangla 24 BD | কান উৎসবে তাক লাগিয়ে দিলেন ঐশ্বরিয়া - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কান উৎসবে তাক লাগিয়ে দিলেন ঐশ্বরিয়া


কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সংবাদ মাধ্যমের নজর থাকে ঐশ্বরিয়ার দিকে। এবারও কান উৎসবে গিয়ে আলোচনা তৈরি করেছেন তিনি। গত বছর রাজকন্যা ‘সিন্ডেরেলা’ হয়ে উপস্থিত হয়েছিলেন এই তারকা। তার উপস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।

এবছরও কান উৎসবে হাজির হয়েছেন ঐশ্বরিয়া। এবার তাকে দেখা গেলো প্রজাপতির সাজে। মাইকেল সিনকোর ডিজাইন করা পোশাক পরে কান উৎসবে গিয়ে সবাইকে চমকে দেন। মাইকেল সিনকো ফিলিপাইনের ফ্যাশন ডিজাইনার।

ঐশ্বরিয়া যে গাউনটি পরে উপস্থিত হন সেটি ছিল ক্রিস্টাল দিয়ে খচিত। স্লিভলেস এই গাউনের লেজ ২০ ফুট লম্বা। এই গাউনটি তৈরি করতে সময় লেগেছে ১২৫ দিন। এক সাক্ষাৎকারে ডিজাইনার মাইকেল সিনকো এই তথ্য জানিয়েছেন।

১৬ বছর ধরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন ঐশ্বরিয়া। ২০০২ সালে প্রথম কানে আমন্ত্রণ পান। এরপর থেকে তিনি নিয়মিত এই উৎসবে অংশ নেন। এবার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কান উৎসবের লালগালিচায় হাঁটেন। ‘প্রজাপতি’ গাউন পরে আলোচনা ছড়িয়েছেন এই তারকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ