News Bangla 24 BD | রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া


রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি।
ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা। এর আগে তিনি আজ ভোরে যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। এরপর রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন। সেখান থেকে দুপুরের দিকে প্রিয়াঙ্কা কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
প্রিয়াঙ্কার সফর-সূচি থেকে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকালে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন বলিউডের এই অভিনেত্রী।
এবিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল জানান, জেলা বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছান। বিকেল ৪টায় মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলেও জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ