News Bangla 24 BD | দহন সিনেমায় থাকছেন না বাঁধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দহন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই সিনেমাতে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করেছিলেন তিনি। নিজের ওজন কমিয়েছেন, বাইক চালানো শিখেছেন। কিন্তু শুটিং শুরুর আগেই জানা গেল ‘দহন’ সিনেমায় থাকছেন না বাঁধন। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেইজে নিশ্চিত করা হয়েছে বাঁধনের এই সিনেমায় না থাকার বিষয়টি।

বিশেষ কারণে নির্ধারিত দিনের থেকে শুটিংয়ের তারিখ পেছানোর কারণেই নাকি ‘দহন’ সিনেমায় থাকতে পারছেন না বাঁধন। জাজ এর পেইজে বলা হয়েছে, ‘দহন এর শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ই মে থেকে । সেই অনুযায়ী আমরা সব শিল্পী ও কলাকুশলী থেকে ১০ই মে থেকে ৫ই জুন পর্যন্ত শিডিউল নিয়েছিলাম । কিন্তু আমরা পারমিশন পেয়েছি গত বৃহস্পতিবার । ফলশ্রুতিতে আমাদের শুটিং পিছাতে হয়েছে । এখন শুটিং চলবে জুনে এর ২০ তারিখ পর্যন্ত টানা । শুধু ঈদের দিন শুটিং বন্ধ থাকবে ।

কিন্তু জুন ৫ এর পরে বাঁধন এর ব্যক্তিগত কাজ আছে বিধায়, দহন সিনেমাটি করতে পারছে না । যদিও বাঁধন দহন সিনেমাটির জন্য নিজেকে তৈরি করেছে, মোটর সাইকেল চালানো শিখেছে । সর্বপরি আমাদের সবার সাথে জাজের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছিল। যা এখনো আছে। বাঁধনের জন্য রইল জাজ পরিবারের পক্ষ থেকে শুভ কামনা।’

পারিবারিক কারণে এই ছবিতে থাকতে পারেননি বাঁধন। তাহলে কে অভিনয় করবেন বাঁধনের পরিবর্তে জাজ মাল্টি মিডিয়া এখনও সিদ্ধান্ত নেননি এই বিষয়ে। আপনিও পরামর্শ দিতে পারেন কে হতে পারে বাঁধনের পরিবর্তে ‘দহন’ ছবির নায়িকা। ছবিটি পরিচালনা করবেন রাইহান রাফী। এতে অভিনয় করবেন সিয়াম, পূজা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ